কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতা
Posted 2025-07-10 11:21:49
0
671
কৃষ্ণকলি- রবীন্দ্রনাথ ঠাকুর
Search
Categories
- News
- Education
- Homework
- Entertainment
- Nature
- Tips and tricks
- Science and Technology
- Foodstuff
- Health & Beauty
- Other
Read More
জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা / আমাদের স্বাধীনতা সংগ্রাম - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা :
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
যে মাটির...
মানবতা ও মহত্ত্ব বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : “মহৎ যে হয় তার সাধু ব্যবহার”-এ-কথাটি কোনো একজন কবির। কবি এ-কথাটি দ্বারা...
Arabic Quran AL Majeed Hafizi 15 lines Para -4
Arabic Quran AL Majeed Hafizi 15 lines Para -3
সমার্থক শব্দ / প্রতিশব্দ - বাংলা ব্যাকরণ
অকস্মাৎ এর সমার্থক শব্দ : আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিতে, অতর্কিতভাবে, আকস্মিকভাবে,...
ধ্বনি ও বর্ণ - বাংলা ব্যাকরণ
ধ্বনি ও বর্ণ
ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক কী? – একটি মৌখিক এবং অপরটি ভাষার লৈখিক রূপ।মূলত...