বিজ্ঞানের অগ্রজাত্রা - অনুচ্ছেদ

0
179

বিজ্ঞানের অগ্রজাত্রা

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বিদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিবেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারি। কিন্তু অসৎ উদ্দেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে পরিচালনা করা উচিত।
Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Paragraph and composition
ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার বিশ্বায়ন - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই পাকিস্তানের জাতীয় নেতৃত্ব সাংস্কৃতিক মিশ্রণের এক...
από শিক্ষা গুরু 2025-07-15 04:39:41 0 474
Grammar
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বা বাংলা ভাষার জন্মকথা - বাংলা ব্যাকরণ
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ বা বাংলা ভাষার জন্মকথা   পৃথিবীর অধিকাংশ সুগঠিত ভাষারই...
από শিক্ষা গুরু 2025-09-04 04:09:55 0 212
Programming
Use cases and utility of Docker
Docker is an open source platform used by developers and system administrators to package,...
από Tech world 2025-07-08 05:45:41 0 960
Home Tips
How to remove perfume stains from clothes
Alone in the heat, sweating. At this time, you can't even think of going out without perfume....
από Tips and tricks 2025-07-08 15:47:22 0 876
Islamic
Arabic Quran AL Majeed Hafizi 15 lines Para - 10
Arabic Quran AL Majeed Hafizi 15 lines Para - 10      
από শিক্ষা গুরু 2025-07-16 08:22:17 0 479
Otvut https://new.socitime.com/