বিজ্ঞানের অগ্রজাত্রা - অনুচ্ছেদ
Veröffentlicht 2025-09-07 12:54:07
0
179
বিজ্ঞানের অগ্রজাত্রা
আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বিদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিবেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারি। কিন্তু অসৎ উদ্দেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে পরিচালনা করা উচিত।
Suche
Kategorien
- News
- Ausbildung
- Homework
- Entertainment
- Nature
- Tips and tricks
- Science and Technology
- Foodstuff
- Health & Beauty
- Andere
Mehr lesen
করোনা ভাইরাস ও বৈশ্বিক প্রেক্ষাপট - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : করোনাভাইরাস দ্বারা সৃষ্ট ‘কোভিড–১৯’ বিশ্ব সাস্থ্য সংস্থা কর্তৃক...
মেয়েদের ইসলামিক নাম অর্থসহ আধুনিক নামের তালিকা
মেয়েদের ইসলামিক নামকরণ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি। এই নামগুলি তাদের জীবনে ধর্মীয় মূল্যবোধ,...
করোনা ভাইরাস - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা: বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোলা ভাইরাস। করোনা ভাইরাস বলতে এক গোত্রের...
বিশ্বায়ন / গ্লোবালাইজেশন - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে...
সুরুজনগরের হাসি বাংলা সাহিত্য গল্প
গ্রামের নাম সুরুজনগর। গ্রামটির পশ্চিমপ্রান্তে একটি পাকা সড়ক এসে থেমেছে। যার নাম বটতলা স্টেশন।...