নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।
শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।।
ওগো, আজ তোরা যাস নে গো, তোরা যাসনে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ওই বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
- শিলাইদহ
২০ জ্যৈষ্ঠ, ১৩০৭
আষাঢ় কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতা
Posted 2025-07-10 11:27:40
0
651
আষাঢ় - রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি
Search
Categories
- News
- Education
- Homework
- Entertainment
- Nature
- Tips and tricks
- Science and Technology
- Foodstuff
- Health & Beauty
- Other
Read More
How to Keep Fit / How to Keep Good Health - Paragraph
How to Keep Fit
In present competitive world one has to know how to keep fit because the rule of...
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম - বাংলা প্রবন্ধ রচনা
বাংলাদেশের জাতীয় কবি : কাজী নজরুল ইসলাম / আমার প্রিয় কবি
ভূমিকা : বাংলা কাব্য-সাহিত্যের...
স্বাস্থ্য সম্মত ডায়েট প্লান কেমন হওয়া উচিত জেনে নিন
ডায়েট শুধু ওজন কমাতে করা হয় এটা একটা ভুল ধারনা। সুস্থসম্মত জীবনযাপন ও বিভিন্ন রোগ থেকে বাঁচতে...
অনলাইন শপিং / ঘরে বসে কেনাকাটা / অনলাইনে কেনাকাটা / শপিং যখন অনলাইনে - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : তথ্যপ্রযুক্তির অগ্রগতির এই যুগে দৈনন্দিন সব কাজেই লেগেছে পরিবর্তনের হাওয়া। এ...
ছাত্র-শিক্ষক সম্পর্ক - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : ছাত্ররা জ্ঞানার্জনের যে সাধনায় নিয়োজিত হয়, তাতে শিক্ষকগণ উদার সহযোগিতা প্রদান করেন।...