নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
ওই ডাকে শোনো ধেনু ঘনঘন, ধবলীরে আনো গোহালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।
শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।।
ওগো, আজ তোরা যাস নে গো, তোরা যাসনে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ওই বেণুবন দুলে ঘনঘন পথপাশে দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।
- শিলাইদহ
২০ জ্যৈষ্ঠ, ১৩০৭
আষাঢ় কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতা
Posted 2025-07-10 11:27:40
0
652
আষাঢ় - রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি
Search
Categories
- News
- Education
- Homework
- Entertainment
- Nature
- Tips and tricks
- Science and Technology
- Foodstuff
- Health & Beauty
- Other
Read More
8 tips for cooking lentils
Even if you don't eat dal with lemon chips with hot rice, your stomach will not be full. So,...
সম্প্রতি আমার দেখা একটি বইমেলা - অনুচ্ছেদ
সম্প্রতি আমার দেখা একটি বইমেলা বা, আমার দেখা বইমেলা
বইমেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে...
করোনা ভাইরাস - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা: বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোলা ভাইরাস। করোনা ভাইরাস বলতে এক গোত্রের...
নারীর ক্ষমতায়ন - বাংলা প্রবন্ধ রচনা
নারী উন্নয়ন ও ক্ষমতায়ন
ভূমিকা : একবিংশ শতাব্দীতে সারা বিশ্ব যে বিষয়গুলো আলোচনার ঝড় তুলেছে...
Write an application to Bank Manager to reopen a closed Bank Account.
Application for Reopen Bank Account
Date:--/--/--ToThe Branch Manager,ANCD Bank PLC
X Road,...