বাংলাদেশের পরিচিত পাখী - বাংলা প্রবন্ধ রচনা

0
290
সূচনা : 
“এদেশ পাখির দেশ, কত পাখি আছে এইখানে;
কত রূপ! কত রঙ! কত গান সে পাখিরা জানে।”
 
নানা রং রূপের বৈচিত্র্যময় পাখিরা বাংলাদেশকে রূপময় করেছে। পাখির ডাকে আমাদের ঘুম ভাঙ্গে। তাইতো বাঙালি কবি পাখির দেশ বলেই তা উক্তরূপে ছন্দাকারে বর্ণনা করেছেন।
 
প্রকার : বর্ণ, গঠন, আকৃতি, প্রকার মিলিয়ে হরেক রকমের পাখি দেখা যায় এদেশে।
 
বর্ণনা : বৈশিষ্ট্য অনুযায়ী এদেশের পাখির বর্ণনা কয়েক প্রকারে করা যায়। তা নিম্নে আলোচনা করা হল:
 
জাতীয় পাখি : দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েলের শিষ এবং রং রূপ সবাইকে বিমোহিত করে।
 
ঝাড়ুদার পাখি : কাককে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। কবির বর্ণনায়:
“এঁটো কাঁটা উচ্ছিষ্টের গন্ধ পেয়ে উড়ে আসে কাক,
ভোরবেলা চোখ মেলে শুনি সেই কাকদের ডাক।”
 
গায়ক পাখি : বসন্ত দূত কোকিল, চড়ুই, বউ কথা কও প্রভৃতি পাখির সুরেলা কণ্ঠ প্রকৃতিকে মুখরিত করে তোলে।
 
কথা বলা পাখি : ময়না, টিয়া, চন্দনা, কাকাতুয়া সুদর্শন ও কথাবলা পাখি।
 
শিল্পী পাখি : বাবুই পাখিকে শিল্পী পাখি বলে। একে কারিগর পাখিও বলা হয়। এদের বোনা বাসা সত্যই শৈল্পিক।
 
খেলার পাখি : ঘুঘু, কাদাখোঁচা, শামুক ভাঙ্গা, সারস, তিতির, বালিহাঁসকে খেলার পাখি বলা হয়।
 
নিশাচর পাখি : পেঁচা, বাদুর নিশাচর পাখি। রাতে এরা বের হয় এবং খাবার সংগ্রহ করে।
 
শিকারী পাখি : চিল, বাজ, শকুন, বক হচ্ছে শিকারী পাখি। এরা ছোঁ মেরে শিকার ধরে বলে এদের শিকারী পাখি বলা হয়।
 
পোষা পাখি : কবুতর, হাঁস, মুরগী, কোয়েল পোষা পাখি। এদের গৃহপালিত পাখিও বলে। তবে ঘুঘু, ময়না, টিয়াসহ বেশ কিছু পাখিকেও মানুষ পোষে।
 
অন্যান্য : টুনটুনি, বুলবুলি, ময়ূর পাখি আমাদের প্রকৃতিকে সুন্দর করেছে।
 
উপকারিতা : এরা প্রকৃতির শোভা বর্ধন করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের কতকগুলোর মাংস ও ডিম আমিষের চাহিদা মেটায়। অনেক পাখি ক্ষতিকর কীট-পতঙ্গ খেয়ে আমাদের ফসলের শত্রু নাশ করে।
 
অপকারিতা : অনেক সময় কোন কোন পাখি রোগের প্রাদুর্ভাব ঘটায়। যেমন- বাদুর। কোন কোন পাখি ক্ষেতের ফসল, ফল খেয়ে ফেলে।
 
উপসংহার: পাখি আমাদের প্রকৃতির এক অনন্য উপাদান। এদের সংরক্ষণ করা আমাদের কর্তব্য। এখনও পাখি আমাদের ঘুম ভাঙ্গায়, সন্ধ্যা ডেকে আনে। তাইতো ছড়াটির সুর হৃদয়ে জাগে -
পাখি সব করে রব
রাতি পোহাইল।
Site içinde arama yapın
Kategoriler
Read More
Paragraph and composition
How to Keep Fit / How to Keep Good Health - Paragraph
How to Keep Fit In present competitive world one has to know how to keep fit because the rule of...
By Education Pro 2025-09-07 10:18:15 0 348
Rehber
১৯৫৪ সালের ঈদের দিনের একটি সম্পূর্ণ ছবি ও প্রতিবেদন
১৯৫৪ সালের ঈদের দিনের একটি সম্পূর্ণ ছবি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কিছু লোক অজু করছেন।...
By স্মৃতির পাতা 2025-07-09 06:28:57 0 760
Tips and tricks
8 Essential Tips for Safe and Enjoyable Monsoon Travel
8 Essential Tips for Safe and Enjoyable Travel During the Monsoon Season The monsoon season...
By News hole 2025-08-21 10:39:42 0 534
Paragraph and composition
শৃঙ্খলাবোধ / নিয়মানুবর্তিতা বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা: পৃথিবীর সর্বত্রই নিয়মের রাজত্ব। আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি...
By শিক্ষা গুরু 2025-07-15 16:08:26 0 460
Paragraph and composition
জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভাল বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : কর্মই জীবন। কর্মমুখর জীবনের সফলতাই মানুষকে যথার্থ মর্যাদার অধিকারী করে। একজন কবি...
By শিক্ষা গুরু 2025-07-15 11:35:52 0 439
Otvut https://new.socitime.com/