বিজ্ঞানের অগ্রজাত্রা - অনুচ্ছেদ

0
178

বিজ্ঞানের অগ্রজাত্রা

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আমাদের জাগরণ থেকে ঘুমানো পর্যন্ত, আমরা বিজ্ঞানের উপস্থিতি উপলব্ধি করি। বিজ্ঞান বিপুল অগ্রগতি সাধন করছে। এটি মানবজীবনের জন্য নতুন নতুন ধরনের সুশোভিতকরণ নিবেদন করছে। এটি আমাদের জন্য মহা আশীর্বাদ এনে দিয়েছে। এটি আমাদের জীবনকে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করতে সহায়তা করে। বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি তার অসহায়ত্ব থেকে বেরিয়ে আসতে মানুষকে সমর্থ করে তুলেছে। কৃষি, যোগাযোগ, চিকিৎসা বিজ্ঞান ও বিদ্যুতিক ক্ষেত্রে, বিজ্ঞান যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল, রেডিও, টেলিভিশন কম্পিউটার ইত্যাদি বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার। বিজ্ঞানের সাহায্যে মানুষ মহাশূন্যে ও অন্যান্য গ্রহে অনুসন্ধান করছে। বিজ্ঞানের এই অগ্রগতিগুলো আমাদের কাছে বিরাট বিস্ময় হিবেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞান আলাউদ্দিনের যাদুর চেরাগের মতো কাজ করছে। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান অসীম। মানবজাতি বিজ্ঞানের পূজারি। কিন্তু অসৎ উদ্দেশ্যে বিজ্ঞানের ব্যবহার খুব ধ্বংসাত্মক। এটি সম্ভবত আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই, বিজ্ঞানের অগ্রগতিকে আমাদের অধিকতর কল্যাণার্থে পরিচালনা করা উচিত।
Search
Categories
Read More
Paragraph and composition
পানি বণ্টন চুক্তি - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সহযোগিতা প্রসারিত করা সম্ভব হলে...
By শিক্ষা গুরু 2025-07-12 14:53:33 0 526
Photography
রেলওয়ে স্টেশন - অনুচ্ছেদ
রেলওয়ে স্টেশন রেলওয়ে যোগাযোগের জন্য রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানেই ট্রেন...
By শিক্ষা গুরু 2025-09-07 13:30:07 0 239
Grammar
যাহা চাই ভুল করে চাই / যাহা পাই তাহা চাই না - ভাবসম্প্রসারণ
যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না   মূলভাব : প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে...
By শিক্ষা গুরু 2025-07-16 03:20:25 0 399
Tips and tricks
5 tips for easily removing fish scales
Although removing fish scales may seem like a difficult task, if you know a few tips, you can...
By Leading kitchen 2025-08-21 10:59:41 0 706
Paragraph and composition
বাংলাদেশের পশুপাখি - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক রূপসম্ভারের মত বাঙালি জাতির নিজস্ব মানসিকতা ও...
By শিক্ষা গুরু 2025-08-07 14:51:35 0 358
Otvut https://new.socitime.com/